হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে বের করলো আনসার বাহিনী

আপডেট: November 9, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ
সত্তর বছর বয়সী আকলিমা বেগম চিকিৎসা নিতে আসেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের মহিলা অর্থপেডিক ওয়ার্ড থেকে আজ বুধবার দুপুরে হঠাৎ হারিয়ে যায় তার সাত বছর বয়সী নাতি রাহাত। হন্যে হয়ে খুঁজে বেড়ালেও নাতির সন্ধান মেলেনি। অতঃপর হাসপাতালে ডিউটিরত আনসার সদস্যরা তার নাতিকে খুঁজে বের করেন। একপর্যায়ে বুধবার দুপুরেই চিকিৎসাধীন দাদীর কাছে তার নাতিকে ফিরিয়ে দেয় আনসাররা। সাত বছরের রাহাতের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। তার বাবার নাম মোঃ রনি। সাক্ষাতে কথা হলে হাসপাতালে ডিউটিরত আনসার সদস্য মোঃ মাহবুব আলম বলেন,”হারিয়ে যাওয়ার পর শিশুটি কাঁদতে কাঁদতে হতাশ হয়ে পড়েছিলো। একপর্যায়ে আমরা হাসপাতালের সমস্ত ওয়ার্ড ঘুরে তার পরিবারকে খুঁজে পাই। এসময়ে ওই শিশুকে তার পরিবারের হাতে তুলে দেই।”

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব