নারীকে বাধ্য করেছিলো একটি চক্র!আ’লীগ নেতা জামালকে ফাঁসাতে..

আপডেট: November 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনকে এক নারীর মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করেছে একটি চক্র। রাজনৈতিকভাবে তাকে হয়রানী ও সাইজ করার উদ্দেশ্যে এক নারীকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। ওই চক্রটি তাকে ফাঁসানোর ও চরিত্র হনন করার জন্য উজিরপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা কাওসার হোসেনের স্ত্রী মরিয়ম বেগমের একটি ভিডিও তৈরী করে।রিতীমত জামাল হেসেনকে সায়েস্তা করার জন্য তারা নয়া মিশনে নেমেছিলো। কিন্তু মরিয়ম বেগম লিখিত ভাবে সাংবাদিকদের জানিয়েছেন, গত ৯ নভেম্বর একটি মহল তাকে ভয় দেখিয়ে এসএম জামাল হোসেনের বিরুদ্ধে অনৈতিক কথা বলতে বাধ্য করেছেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও সংবাদ মাধ্যমে প্রচার করা হলে তিনি নিজেই অবাক হয়ে পড়েন। রোববার বিকেলে লিখিত বক্তব্যে মরিয়ম বেগম উপজেলা আ.লীগের সভাপতি এসএম জামাল হোসেনকে বাবার মত বলে সম্বোধন করেন। তার (জামাল স্যার) বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তাকে ব্যবহার করে একটি মহল রাজনৈতিকভাবে ফায়দা নেয়ার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন। ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিপন মোল্লা জানিয়েছেন, তার এলাকায় নারী কেলেংকারির কোন ঘটনা ঘটেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘটনাটি ছড়ানো হয়েছে তার কোন সত্যতা নেই। এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের বিরুদ্ধে নারীকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ষড়যন্ত্রর ঘটনায় আ’লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।দলের নেতাকর্মীরা বলেন জামাল ভাই’র পরিবার উজিরপুর উপজেলার মধ্যে সম্মানিত ও শিক্ষিত পরিবার।তিনি একজন রাজনৈতিক নেতা। তার হাতে আওয়ামী লীগ নিরাপদ। যে কারণে একটি দুর্বৃত্ত চক্র নারী দিয়ে জামাল হোসেনের সম্মানহানি করে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলো।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব