আপডেট: November 16, 2022
রিপোর্ট,শিকদার মাহবুবঃ
এক নারীকে দেওয়া কুপ্রস্তাবের মামলায় বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মেহেদিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে ওই থানার বহিষ্কৃত এসআই মেহেদির বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে
মামলা দায়ের করেন। পরে কোতোয়ালি থানার পুলিশ মামলার আাসামী দেখিয়ে মেহেদীকে গ্রেফতার করে।
এদিকে মামলা সূত্রে জানা যায়,বহিষ্কৃত এসআই মেহেদি এক নারীর অশ্লীল ছবিকে জিম্মি করে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন।সেই ঘটনায় ওই নারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে গত (১৫ নভেম্বর) মঙ্গলবার এসআই মেহেদিকে গ্রেপ্তার করে একই থানার পুলিশ।
গতকাল বুধবার গ্রেপ্তারকৃত এসআই মেহেদিকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পর্যটকদের গাড়ি আটকিয়ে ঘুষ বাণিজ্যে করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।






