বরিশালে সাংবাদিকের ওপর হামলা:থানায় মামলা

আপডেট: December 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
সাংবাদিক শিকদার মাহাবুবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বরিশাল কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৪)। সাংবাদিক শিকদার মাহাবুবের মা ফরিদা পারভীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আাসামীরা হলো তৎকালীন বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়নের সাবেক যুবদল নেতা মিরাজ ওরফে মিরুজ, ডাকাতি মামলায় সাজাভোগকারী নাইম ওরফে নইয়া, মিথুন মহুরি, ছাত্রলীগ নেতা মাসুম হত্যা মামলায় সাজাভোগকারী ও রোকেয়া আজীম রোডের বাসিন্দা সেলিম ও লোকমান দালালসহ অজ্ঞাত ৪/৫ জন। মামলার আাসামীদের আটকে অভিযান চলছে বলে জানান কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল। এদিকে মামলার বাদী ফরিদা পারভীন বলেন, হামলার ঘটনায় দ্রুত থানায় মামলা গ্রহণ করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বরিশালের সংবাদমাধ্যমে সাংবাদিক শিকদার মাহাবুবের ওপর সন্ত্রাসী হামলার সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব