আপডেট: December 13, 2022
স্টাফ রিপোর্টার
সাংবাদিক শিকদার মাহবুবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল এগারোটায় বরিশাল নগরের সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন সাংবাদিক আবুল কালাম আজাদ, বিপ্লব আহমেদ, তামিম মাহমুদ,খন্দকার রাকিব,কেএম জুয়েল রানা,মোঃ নাছির উদ্দীন,রেজাউল ইসলাম, আহমেদ বায়জীদ,খান আব্বাস,কাজী জাহিদ,রেজাউল ইসলাম নবাব,মনিরুজ্জামান মনির,আব্দুল্লাহ আল হাসিবসহ বরিশালের সর্বস্তরের সংবাদকর্মীরা। এসময়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,সাংবাদিক শিকদার মাহবুবের ওপর সন্ত্রাসী বাহিনীকে অচীরেই গ্রেপ্তার করা হোক। অন্যথায় আমরা আরও কঠিন কর্মসূচির ডাক দেবো। শুধু সংবাদকর্মীর ওপর হামলা করা হয়নি, এই সন্ত্রাসী বাহিনী তার দুই বছরের ভাতিজাকেও মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। এদের মত নিকৃষ্ট মানব আর হতে পারে না। যারা দুধের বাচ্চাকে ছাড় দেয়নি। এসব সন্ত্রাসী বাহিনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।






