আপডেট: December 14, 2022
স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামদ্দি গ্রামে এক কলেজ ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে চরামদ্দি সেকান্দার স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।আহতের নাম আসিফ হাওলাদার।সে ওই গ্রামের বাসিন্দা জুয়েল হাওলাদারের ছেলে ও রানিরহাট ডিগ্রী কলেজের এইচএসসি ফলাফল প্রার্থী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতের বাবা জুয়েল জানান, তার মেজো ছেলে ইমরান হাওলাদারের সাথে একই গ্রামের সন্ত্রাসী বাহিনীর প্রধান সাগর মোল্লা ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। এরই সূত্র ধরে ঘটনার দিন সন্ধ্যায় বাজার নিয়ে বাড়িতে রওয়ানা হয়।পথিমধ্য সেকান্দার স্কুলের পশ্চিম পাশে হিরন খানের দোকানের সামনে ওৎ পেতে থাকা সন্ত্রাসী সাগর মোল্লা, শাওন গাজী ও রাকিব সহ একদল সন্ত্রাসী পরিকল্পিত ভাবে আসিফ কে হত্যার উদ্দেশ্যে তার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে গুরুরতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






