আপডেট: January 21, 2023
নিজস্ব প্রতিবেদক॥
সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশাল এর ২০২৩ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ সাইদুর রহমান মাসুদ ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মনবীর আলম খান।গতকাল শনিবার (২১ জানুয়ারী) নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হালিম এ ফলাফল ঘোষণা করেন।
কার্যকারী কমিটিতে অন্যান্য পদে যারা নির্বচিত হয়েছে, সহ-সভাপতি মোঃ এনায়েত হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান রনি, ক্রীয়া সম্পাদক মোঃ মাহফুজুল ইসলাম সবুজ, সাহিত্য ও প্রচার সম্পাদক মোঃ আল আমিন, নির্বাহী সদস্য অরুন কুমার বিশ্বাস, এম জহির, জিয়া শাহিন, মনিরুল ইসলাম মামুন, মোঃ শাহ জালাল।






