কাশিপুরে সাব কন্ডাক্টরকে হত্যার উদ্দেশ্য কোপানোর অভিযোগ

আপডেট: February 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার
পূর্ব শত্রুতার জের ধরে সোহাগ মাঝি নামে এক সাব কন্ডাক্টরকে হত্যার উদ্দেশ্য কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যায় কাশিপুর বাজার তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময়ে আহত সোহাগকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মাঝি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড দিয়ে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময়ে আমার মাথা ও দুই পায়ে হাতুড়ি দিয়ে পেটায়। পরে রাস্তায় ফেলে চলে যায়। হামলা চালায় একই এলাকার মানিক পাইকের ছেলে আরিফ পাইক,খোরশেদ আলম বয়াতির ছেলে খোকন বয়াতি, কবির কাজীর ভাগ্নে জুয়েলসহ ৬/৭ জন যুবক। এ ঘটনায় বিমানবন্দর থানার ওসি হেলাল উদ্দিন বলেন,অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব