মাধবপাশা ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি গঠন

আপডেট: February 24, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি বাচ্চু সিকদার ও সাধারণ সম্পাদক হয়েছেন বক্কার সিকদার। এছাড়াও সহসভাপতি রশিদ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিকদার, সাংগঠনিক সম্পাদক শামিম সিকদার, দপ্তর সম্পাদক মোঃ কামাল, কোষাধ্যক্ষ মোঃ কাওসার হোসেন,প্রচার সম্পাদক সাদেক সিকদার, সদস্য মুনসুর সিকদার, মোঃ সুলতান সিকদার,জব্বার সিকদার ও হোসেন ফরাজিকে নিয়ে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি

করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক শাখা কমিটির বিকাশের স্বার্থে গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদে “ঙ” ধারা অনুযায়ী গত মঙ্গলবার ৬নং মাধবপাশা ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়। এদিকে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব