বরিশালে টেস্টি হজমি খেয়ে ৮ জন মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ

আপডেট: March 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

শিকদার মাহবুব ::
বরিশালে টেস্টি হজমি খাওয়ার পর ৮ জন মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থতার ঘটনায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল (সোমবার) ২৭ মার্চ রাত সাড়ে এগারোটার দিকে বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের কুলকানা পাঁচগাও গ্রামের মাদরাসায়ে জাকারিয়া (রহ.) ও ইয়াতিমখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন- আব্দুর রহমান, আমিনুল, সাকিব, আবু তাইব,রিয়াদ,আদনান, ওমর ফারুক ও আবু বক্কর। এখানকার ছাত্র আব্দুর রহমান বলেন, একটি বাড়িতে রাতের খাবার খাওয়ার শেষে আমরা বাড়িতে ফিরতেছিলাম। পথিমধ্যে কাদের নামে এক ব্যক্তির দোকান থেকে হজমি কিনে আমরা সকলে খাই। হজমি খাওয়ার পর থেকেই আমাদের সকলের অসুস্থভাব শুরু হয়। একপর্যায়ে ইয়াতিমখানায় একনাগাড়ে সকলের পেট ব্যাথা ও বমি শুরু হয়। ঘটনাস্থলে গিয়ে সাক্ষাতে কথা হলে ওই ইয়াতিমখানার অধ্যক্ষ মাওলানা মুহসিন বলেন, গতকাল এলাকাভিত্তিক একটি ইফতার মাহফিলের দাওয়াতে যায় শিক্ষার্থীরা। সেখানে রাতে খাবার খাওয়ার পর সকলে মাদরাসায় ফিরে আসে। রাতেই সকলের পেট ব্যাথা ও বমি শুরু হয়। একপর্যায়ে আমি শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারি দোকান থেকে কিনে টেস্টি হজমী খাওয়ার পরে সকলের পেট ব্যাথা ও বমি শুরু হয়। পরে চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব