মেহেন্দীগঞ্জের তানভীর এখন ‘মাদক নিরাময় কেন্দ্রে’ চিকিৎসধীন..

আপডেট: May 8, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
মেহেন্দীগঞ্জ উপজেলার কাচিয়ারচর এলাকার তানভীর এখন বরিশাল শহরের হলিকেয়ার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসধীন রয়েছে। তানভীর ওই এলাকার ফরিদ খানের ছেলে। মাদকাসক্ত  তানভীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও রয়েছে দুইটি। এরমধ্যে ২০২২ সালের ২৪ জুলাই বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বাদী হয়ে একটি মামলা দায়ের করে তার স্ত্রী আইরিন আক্তার সীথী।এমপি নাম্বার ২৭০/২০২২। তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। যার মামলা নাম্বার ৯৫৩/২০২২। স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীরেরর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তানভীর নিজে মাদক সেবনের পাশাপাশি এলাকায় উঠতি বয়সী কিছুসংখ্যক ছেলেদেরকে সাথে নিয়ে মাদক সেবন করতো। মাদক সেবন করে রাস্তাঘাটে, বাজারে ও এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করতো। তার জন্য স্থানীয় যুবকদের অভিভাবকদেরও দুশ্চিন্তায় থাকতে হতো। কখন যেন সে তাদের ছেলেদেরকে নিয়ে মাদক সেবনের আড্ডায় বসে। কয়েকদিন আগে নেশায় বুদ হয়ে থাকা তানভীরকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা এই কাজে সহায়তা করে।
তাকে এর আগেও বরিশালের হলিকেয়ার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সেসময় হলিকেয়ারের চিকিৎসা কেন্দ্র ছিল বরিশাল শহরের নবগ্রাম রোডে। বর্তমানে বরিশাল নগরীর চান্দু মার্কেট এলাকায় হলিকেয়ার মাদক নিরাময় কেন্দ্রে তানভীরের খোঁজ নিতে গেলে প্রতিষ্ঠাননের পরিচালক মাঈনুল ইসলাম তমাল সংবাদকর্মীদের বলেন, “তানভীর এখানে চিকিৎসাধীন রয়েছে। সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে আমরা তাকে সুস্থ্য করে তোলার চেষ্টা করছি। তানভীর এর আগেও চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে তার গ্রামে ফিরে যায়।”
এদিকে পুলিশ বুরো ইনভেস্টিগেশন (পিবিআইর) এসআই আলমগীর হোসেন বলেন, ‘তানভীরের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব