সরকার সংবিধান ভিজিয়ে ভিজিয়ে পানি খায়- জিএম কাদের

আপডেট: May 11, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
“বর্তমান সরকার সংবিধান ভিজিয়ে ভিজিয়ে পানি খায়। নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা,তাও আমাদের দেখার দায়িত্ব। দুর্নীতিতে চ্যাম্পিয়ন সরকারকে বাংলাদেশের মানুষ এখন আর চাইছে না। জাতীয় পার্টি জোর করে কোনোদিন ক্ষমতায় আসেনি। সিটি নির্বাচনের পাশাপাশি আমরা তিন’শ আসনে প্রার্থী দিয়ে আমাদের যোগ্যতা প্রমাণ করবো।”
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বরিশাল বিমানবন্দরের সামনের রাস্তায় অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব