বিমানবন্দর থানা এখন শালিসি কেন্দ্রে পরিনত !

আপডেট: May 16, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার
বরিশাল বিমানবন্দর থানা এখন শালিসি কেন্দ্রে পরিনত হয়েছে। যদিও কথা হলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, “শালিসি করার মতো এখতিয়ার পুলিশের নেই। আমরা কখনো শালিসি করি না। শালিসি করার দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিদের।” এদিকে এয়ারপোর্ট থানায় গিয়ে দেখা যায় জমিজমা বিরোধের জের ধরে একটি ঘটনাকে কেন্দ্র করে শালিসি বসিয়েছে এএসআই আজমল। বিমানবন্দর থানাধীন মুশুরিয়া গ্রামে জমি বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলা চালায় স্থানীয় স্বপন,মহিন কাজী,মাহবুব কাজী,শিউলি বেগমসহ ৪/৫ জন। হামলায় আহত হয় সুমাইয়া নামে এক তরুণী। ওই তরুণী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ওই তরুণীর চিকিৎসার কথা বিবেচনায় নেয়নি,বরং শালিসি ডেকে উভয় পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে। সংবাদকর্মীরা থানায় উপস্থিত হওয়ার বিষয়টি টের পাওয়ায় ক্ষিপ্ত হয় সালিসি প্রধান এএসআই আজমল। একপর্যায়ে হামলকারী স্বপন ও মাহবুব কাজীকে দিয়ে থানায় সংবাদকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে জিডি করার পায়তারা শুরু করে। এদিকে এএসআই আজমল সংবাদকর্মীদের বলেন, “শালিসি করার এখতিয়ার পুলিশের আছে। আপনারা সংবাদকর্মীরা ভালো করে আইন জেনে আসুন”। সালিসিতে উপস্থিত জনৈক দালাল বলে ওঠে ” আজমল স্যার এখানে জাস্টিস জজ”। তার ওপরে আপনারা কেউ কথা বলবেন না।

 

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব