রাহাত আনোয়ার হাসপাতাল থেকে রোগী হারিয়েছে..

আপডেট: June 8, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার: নাজিম নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক বরিশাল শহর এলাকা থেকে হারিয়ে গেছে। গতকাল বুধবার দুপুর দুইটার দিকে শহরের চাঁদমারি রাহাত আনোয়ার হাসপাতালের মধ্যে থেকে ওই যুবক হারিয়ে যায়।ভোলা সদর উপজেলার বাপতা ইউনিয়নের চরপোটকা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে সে। নাজিমের ভাগ্নে বউ রুমা আক্তার বলেন, চাদমারি রাহাত আনোয়ার হাসপাতালের মধ্যে ডাঃ অমিতাভ সরকারের অধীনে নিজামকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এসময়ে নিজামের ভাই নুরুদ্দীন তার সঙ্গে ছিলো। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব