সৌদি আরবের কাছ থেকে ৩০০ কোটি ডলার পেল পাকিস্তান

আপডেট: December 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক
ঋণে জর্জরিত পাকিস্তানের বোঝা আরও বাড়লো। এবার সৌদি আরবের কাছ থেকে ৩০০ কোটি ডলারের ঋণ নিয়েছে দেশটি। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ঋণ প্যাকেজের শর্তের আওতায় পাকিস্তানকে ৪ শতাংশ সুদে এক বছরের জন্য ৩০০ কোটি ডলার দিয়েছে সৌদি।

আজ শনিবার প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থনৈতিক উপদেষ্টা শওকত তারিন এ তথ্য জানিয়ছেন। পাকিস্তানকে ঋণ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সদয় দৃষ্টির জন্য আমি মহামান্য যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সৌদি আরবকে ধন্যবাদ জানাতে চাই।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশটি উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, চলতি হিসাবে তারল্য সংকট এবং মুদ্রার অবমূল্যায়নসহ ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। ২০১৮ সালের শেষ দিকে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ দিয়েছিল সৌদি আরব।

এছাড়া দেশটিকে ৩২০ কোটি ডলার বাকিতে তেল কেনার সুযোগ দেয় সৌদি। কিন্তু কাশ্মীর ইস্যুতে রিয়াদকে চাপ দিলে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। এর জেরে ২০২০ সালে সৌদি আরবকে ঋণের সেই অর্থ সময়ের আগেই ফেরত দিতে হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব