সাংবাদিকের ওপর হামলাঃ ৪ জনকে আসামী করে আদালতে চার্জশিট..

আপডেট: July 9, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার
সাংবাদিক শিকদার মাহবুবের ওপর হামলা মামলায় ৪ জনকে আসামী করে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দিয়েছে কাউনিয়া থানা পুলিশ। চার্জশিট জমা দেওয়া হলে গত ১২ জুন আদালত তা গ্রহণ করেন। এমনকি আগামী ১০ সেপ্টেম্বর চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সায়েম-উল-আলম রিপন। আইনজীবী সায়েম-উল-আলম রিপন বলেন, মামলার চার্জশিটভুক্ত ১ নম্বর আসামী হলো বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার মোহাম্মদ আলী সিকদারের ছেলে মিরাজ সিকদার,২ নম্বর আসামী মৃত জাফর সিকদারের ছেলে মোঃ নাঈম সিকদার, ৩ নম্বর আসামী মৃত মোশাররফের ছেলে মোঃ জহিরুল ইসলাম মিথুন,৪ নম্বর আসামী মৃত ওসমান সিকদারের ছেলে মোঃ লোকমান সিকদার। এ বিষয়ে কথা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুল হক বলেন, ” সাংবাদিক শিকদার মাহবুবের ওপর হামলার ঘটনা সত্য।
মামলার চূড়ান্ত চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
এখন মহামান্য আদালত ন্যায়বিচার পাইয়ে দিতে বাদীকে সহায়তা করবে।” উল্লেখ্য,২০২২ সালের ৬ ডিসেম্বর সাংবাদিক শিকদার মাহবুব মসজিদে মাগরিবের নামাজ আদায় করে তার বাসায় ফিরে। বাসা থেকে তার কর্মস্থলে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হাতুড়ি পেটা করে আসামীরা। এসময়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় সাংবাদিক শিকদার মাহবুবের মা ফরিদা পারভীন বাদী হয়ে কাউনিয়া থানায় জিআর ৩০৯/২২ মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর থেকেই আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন পালিয়ে থাকার পর আদালত থেকে আসামীরা জামিনে মুক্তি পায়। অতঃপর দীর্ঘ কয়েক মাস পর ওই মামলার চূড়ান্ত চার্জশিট আদালতে জমা দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব