বরিশালে যুবতীর ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক কে এই সবুজ..

আপডেট: July 13, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

স্টাফ রিপোর্টার
সরলতার সুযোগ নিয়ে মরিয়ম সুলতানা নামে এক যুবতীর ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে প্রতারক সবুজ। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তা বাদী হয়ে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলাও দায়ের করেছেন। মামলা নং সিআর ২৯৩। বরিশাল নগরীর কালুশাহ্ সড়কের বাসিন্দা মরিয়ম। মামলার নথীসূত্রে জানা যায়, মরিয়ম ও সবুজ নিকটাত্মীয়।  যে কারণে মরিয়মের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা ধার নিয়ে আবার ফেরত দিতো সবুজ। এমন বিশ্বস্ততার সুযোগে সরলমনা মরিয়মের কাছ থেকে সবুজ পরবর্তীতে ৫ লক্ষ ও ৩০ লক্ষ মোট ৩৫ লক্ষ টাকা ধার নেয়। টাকা ধার নেওয়ার বিপরীতে সবুজ তার ডাচবাংলা ব্যাংকের ১২৭.১০১.২১৩০৬৯ নম্বর একাউন্ট থেকে ৩৫ লক্ষ টাকার ৭৫২৩২৪৫৭৫২৩২৪৬ নম্বরের দুইটি চেক প্রদান করে মরিয়মকে। কিন্তু পাওনা টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করে প্রতারক সবুজ। চাপে পড়ে  সবুজ মরিয়মকে দেওয়া ব্যক্তিগত ব্যাংক একাউন্টের চেক দেখিয়ে টাকা তুলে নিতে বলে।একপর্যায়ে সবুজের কথামতো মরিয়ম চেক দুটি নিয়ে ডাচবাংলা ব্যাংক বরিশাল শাখায় গেলে কতৃপক্ষ বলে দেয় তাতে পর্যাপ্ত ব্যালেন্স নেই। পরে প্রতারক সবুজকে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায় মরিয়ম। তাতেও কাজ না হওয়ায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সবুজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী মরিয়ম সুলতানা বলেন, ডাক নাম সবুজ হলেও ওর আসল নাম আনোয়ার হোসেন। বাবুগঞ্জ উপজেলার ক্যাডেট কলেজ সংলগ্ন সাতমাইল মধ্য পাংশা গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে সে। ওর নামে একাধিক মামলা রয়েছে।

তবে মামলার ঘটনায় আনোয়ার হোসেন সবুজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে অভিযোগ রয়েছে মীম নামে আরও এক যুবতীর সঙ্গে প্রতারণা করে তার কাছ থেকে  প্রায় ১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সবুজ। মীম বরিশাল নগরীর বাসিন্দা। ভুক্তভোগী যুবতী মীম জাহান বলেন, সবুজ প্রতারণা করে অনেক মেয়ের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। তবে আমার টাকা আদায়ের লক্ষ্যে খুব শীঘ্রই আমি আদালতে মামলা দায়ের করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব