আপডেট: July 15, 2023
স্টাফ রিপোর্টার::
প্রশাসনিক বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছে সেই আসামীরা। এরা হলো বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে মিরাজ সিকদার ওরফে মিরুজ, মৃত জাফর সিকদারের ছেলে মোঃ নাঈম সিকদার ওরফে নইয়া,মৃত মোশাররফের ছেলে মোঃ জহিরুল ইসলাম মিথুন ও মৃত ওসমান সিকদারের ছেলে মোঃ লোকমান সিকদার। এরা সংবাদকর্মীর ওপর হামলা মামলার চার্জশিটভুক্ত আসামী। প্রশাসনিক দপ্তর ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতাদের দুয়ারে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধর্না দিচ্ছে তারা। যাতে করে সংবাদকর্মী শিকদার মাহবুব তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেয়। এ বিষয়ে কথা হলে সাংবাদিক শিকদার মাহবুব বলেন,”ওরা যে দপ্তরেই যাক না কেন, ওদের কেউ ঠাঁই দিবে না। ওরা একদল সন্ত্রাসী ও ভূমিদস্যু। সুতরাং এদের পক্ষে কেউ কথা বলবে না। মানুষ এখন শিক্ষিত,অপরাধীদের বাঁচানোর চেষ্টা যে করবে সে-ও অপরাধী হিসেবে গন্য হবে। আমি মনে করি ন্যায়বিচার পাইয়ে দিতে আদালত আমায় সাহায্য করবে।”
উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিক শিকদার মাহবুবের ওপর হামলা মামলায় উপরোল্লিখিত ৪ জনকে আসামী করে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দিয়েছে কাউনিয়া থানা পুলিশ। চার্জশিট জমা দেওয়া হলে গত ১২ জুন আদালত তা গ্রহণ করেন। তাছাড়া ওই মামলায় আগামী ১০ সেপ্টেম্বর চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়। এদিকে বাদীপক্ষের আইনজীবী সায়েম-উল-আলম রিপন বলেন,” আসামীরা প্রশাসনিক দপ্তরে দৌড়ালে কোনো লাভ হবে না। এটা মহামান্য আদালতের বিষয়। তাছাড়া এই মামলায় জামিন নেওয়ার পর আদালতের ধার্যকৃত তারিখে আসামীদের হাজিরা দিতে হচ্ছে। সুতরাং পালানোর পথ নেই।”






