আপডেট: July 23, 2023
শিকদার মাহবুব::বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পানি শাখার কর্মচারী মো : গিয়াসউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজী ও প্রতারণার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বরিশাল শহরের ডেফুলিয়া এলাকার ব্যাবসায়ী মো: মনিরুজ্জামান মনির। মনির আগে প্রবাসে থাকতেন ও স্থানীয় আবুল কাশেম হাওলাদারের ছেলে। গত ৬ মার্চ মনির বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা (নং- ১৭৯/২৩) দায়ের করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, আসামি বিসিসির পানি শাখার কর্মচারী মো : গিয়াসউদ্দিন ও তার সহযোগী আশিকুজ্জামান ব্যাবসায়ী মনিরের বাড়ি নির্মাণে বাধা দেয়। তাছাড়া মনিরের মোবাইলে কল দিয়ে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে গিয়াস।
মনির তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তাকে ভয়ভীতি ও হুমকি দেয় আসামীরা। তবে ভূয়া সাংবাদিক পরিচয় দেওয়া গিয়াসের খোঁজে নামলে প্রমাণ মিলে সে বিসিসির একজন কর্মচারী। একপর্যায়ে ভুক্তভোগী মনির বিষয়টি প্রশাসন ও জনপ্রতিনিধির নিয়ে সমাধানের চেষ্টা করেও ব্যার্থ হন। এদিকে মনিরের দায়েরকৃত ওই মামলায় ৩৮৫,৩৮৭,১৯০ ধারার অভিযোগে অভিযুক্ত হওয়ায় আসামীদের
আগামীকাল ২৪ জুলাই স্ব-শরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।






