আপডেট: December 5, 2021
শিকদার মাহাবুব
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে কাজী মিরাজ মাহমুদ একটি উদাহরণ। সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের কল্যানে কাজ করছেন তিনি। সাংবাদিক নেতা কাজী মিরাজের হাত ধরে বর্তমানে ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের উন্নয়ন আরও তরান্বিত হয়েছে। সাংবাদিক নেতা হিসেবে সংবাদকর্মীদের সুখে-দুখে পাশে থেকে সর্বদা সাহস যুগিয়েছেন তিনি।
একজন নির্ভীক সাংবাদিক নেতা হিসেবে বরিশালের সবার কাছে কাজী মিরাজ অতি প্রিয় পরিচিত মুখ। সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা, দায়িত্ব, সততা,সংবাদের বস্তুনিষ্ঠতা ও ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজকে অন্য সাংবাদিকের চেয়ে আলোকিত করেছে।
সাংবাদিকতা জীবনে কখনও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। স্বার্থ, প্রলোভন, অর্থ, বিত্ত তাকে কোনোদিন দমাতে পারেনি। পত্রিকার নীতিমালার অনুসরণেও তিনি কঠোর নিরপেক্ষতা বজায় রাখেন। এমন আদর্শকে ধারণ করে প্রায় ২৮ বছর ধরে বরিশালে সাংবাদিকতা করছেন কাজী মিরাজ। নদী বিধৌত দক্ষিণবঙ্গের সমস্যা-সম্ভাবনা ও গণমানুষের কথাগুলোকে অবিরাম তুলে ধরেছেন তিনি। পাশাপাশি স্থানীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার পদচারণা।






