আপডেট: August 10, 2023
নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে ১৯০ পিস ইয়াবাসহ মোঃ স্বপন হালদার (৪৫) ও রাজু মিয়া(৩০) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বরিশাল নগরীর পলাশপুরের ৫নং গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার মৃত মহব্বত আলীর ছেলে স্বপন ও বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ঘটবাড়ীয়া গ্রামের মৃত নুর ইসলাম ফরাজী ছেলের রাজু মিয়া।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার বিশেষ অভিযানিক টিম পলাশপুর এলাকায় মাদক বিক্রেতা স্বপন হাওলাদারের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।






