ধানগবেষনা রোড মা ও ছেলেকে কোপানোর অভিযোগ 

আপডেট: October 24, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার::

জমিজমা বিরোধের জের ধরে মা ও ছেলেকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত সাড়ে দশটার দিকে বরিশাল শহরের ধানগবেষনা রোডেএ ঘটনা ঘটে। এসময়ে আহত মা ও ছেলেকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন ওই এলাকার আনোয়ার হোসেন খাঁ’র স্ত্রী জাহানারা বেগম ও তার ছেলে জাকির হোসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম বলেন, জমিজমা বিরোধের জের ধরে আমাকে ও আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর  জখম করে প্রতিপক্ষরা। এই হামলা চালায় একই এলাকার নুর ইসলাম, তার ছেলে মিলন,মৃদুল,উর্মি,মুন্নী,জাহিদ ও নাসিমা বেগম। শুধু কুপিয়ে ওরা ক্ষ্যান্ত হয়নি আমার চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে পাকা রাস্তার ওপর ফেলে বুকের ওপর লাথি মারতে থাকে। আমি মারধর করতে নিষেধ করলেও ওরা শুনেনি। তবে প্রতিপক্ষ মুন্নী বেগম বলেন, হামলার ঘটনায় আমরা কেউ জড়িত নয়। এদিকে কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন জানায়,হামলার বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব