রুপাতলীর ব্যবসায়ী আসলাম হাওলাদারের মৃত্যু

আপডেট: November 27, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

খবর বিজ্ঞপ্তি::

রুপাতলী গ্যাস্টারবাইন বাজারের ব্যবসায়ী আলহাজ্ব আবুল আসলাম হাওলাদার (৬৫) মৃত্যুবরন করেছেন।তিনি

গ্যাস্টারবাইন এলাকার মৃত এয়ার আলী হাওলাদারের ছেলে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুই ছেলে ও দুই মেয়েসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তার মৃতুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার আছর নামাজের পর মমতাজউদ্দিন বাইতুল আমান জামে মসজিদের ঈদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। এসময় আরও  উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন, এ্যাড.সালাউদ্দিন,মমতাজউদ্দিন বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মালেক দিনার,ব্যবসায়ী মোঃ আবদুল জলিল খান,বরিশাল বিভাগীয় ডিজিটাল মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি শিকদার মাহবুব, সম্পাদক আনিছুর রহমান সরদার,সাংগঠনিক সম্পাদক খবির হোসেন, সদস্য তামিম মাহমুদ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব