ববি শিক্ষার্থীদের ভয়ে পালিয়েছে ইন্টার্নি ডাক্তাররা….

আপডেট: December 14, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার::দাদীর লাশ আটকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের বিরুদ্ধে।আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম তামিম ইকবাল। ববির প্রথম বর্ষের ছাত্র সে। সহপাঠীকে মারধরের কথা শুনে ববির শিক্ষার্থীরা হাসপাতালে এসে চরম উত্তেজনা সৃষ্টি করে। এমন অবস্থা দেখে মেডিসিন ওয়ার্ডের দায়িত্বরত ইন্টার্নি ডাক্তাররা পালিয়ে রক্ষা পায়। পরে ববির শিক্ষার্থীরা হাসপাতাল ডিরেক্টরের কার্যালয় ঘেরাও করে। একপর্যায়ে হাসপাতাল কতৃপক্ষ ববির শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষাপটে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। ইন্টার্নি ডাক্তারদের কতৃক মারধরের শিকার তামিম ইকবাল বলেন, আমার দাদী রিজিয়া বেগম অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। কিন্তু দ্রুত চিকিৎসা করার জন্য ইন্টার্নি ডাক্তারদের তাগিদ দিলে তারা আমাকে মারধর করে। একপর্যায়ে আমার দাদীর লাশ আটকে রেখে দ্বিতীয় দফায় আমাকে আবারও মারধর করে। এদিকে হাসপাতাল পরিচালক দ্রুত এই ঘটনার সমাধান করতে বসলে ববি শিক্ষার্থীদের ভয়ে ইন্টার্নি ডাক্তাররা সামনে আসেনি। তবে হাসপাতাল পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, ববি শিক্ষার্থীরা ইন্টার্নি ডাক্তার মুহিত ও তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে বসে সমাধান করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব