বুখাইনগরে এক জেলেকে কুপিয়ে জখম 

আপডেট: January 26, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার::পূর্ব শত্রুতার জের ধরে এক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঁচটার দিকে বরিশাল সদর উপজেলার বুখাইনগরে ডিঙ্গামানিক গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহত জেলে শহীদ সিকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শহীদ ওই গ্রামের নুর মোহাম্মদ সিকদারের ছেলে। হাসপাতালে আহত অবস্থায় শহীদ সিকদার বলেন,পূর্ব শত্রুতার জের ধরে আমার চাচা মোশাররফ সিকদারকে অকথ্য ভাষায় গালাগালি করে স্থানীয়  মনোয়ার হাওলাদারের ছেলে দোলন হাওলাদার, বাদল হাওলাদারও পান্না হাওলাদারের ছেলে বশির হাওলাদার। আমার চাচাকে গালমন্দের প্রতিবাদ করলে আমাকে ধারালো অস্ত্র  কুপিয়ে ও লাঠি দিয়ে পেটায় প্রতিপক্ষরা। তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বরিশাল কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার এএসআই পিনাকী বলেন, মারধরের ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব