বরিশাল সিটির ৮ নং ওয়ার্ডে রাশিক হাওলাদারকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী

আপডেট: March 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার::বরিশাল সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রয়াত কাউন্সিলর মো: সেলিম হাওলাদারের বড় ভাইয়ের ছেলে মো: রাশিক হাওলাদার লাটিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন। নির্বাচিত হলে তিনি তাঁর চাচা প্রয়াত কা্উন্সিলর সেলিম হাওলাদারের সুনাম ঐতিহ্য ধরে রেখে জনগণের পাশে থেকে সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এলাকার নানা শ্রেনী পেশার মানুষ রাশিক হাওলাদারকে বিজয়ী করতে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। রাশিক হাওলাদার সাংবাদিকদের বলেন, আমি নির্বাচিত হলে চাচার মতো সর্বদা জনগণের পাশে থেকে জনগণের কল্যানে কাজ করব। এবং নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব