আপডেট: March 6, 2024
স্টাফ রিপোর্টার::পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে আব্দুর রব নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সকাল আনুমানিক নয়টার দিকে মঠবাড়ীয়া উপজেলার মিরুখালি ইউনিয়নের ছোট হারজি গ্রামে ঘটনা ঘটে। এ সময়ে গুরুতর আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত কৃষক ওই গ্রামের মৃত দলিল উদ্দিন হাওলাদারের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক আব্দুর রব বলেন, পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে আমার সহোদর রিয়াজ হাওলাদার, খবিরের ছেলে এসাহাক ও কামরুলসহ একাধিক ষুবক আমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এতে আমার বা পায়ের হাড় ও ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে আহতের স্ত্রী নাজমা বেগম বলেন, আমার স্বামীর ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






