ফকরুল দেওয়ানের মৃত্যুতে বরিশাল জেলা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের শোক

আপডেট: March 17, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 

সংবাদ বিজ্ঞপ্তি::যুবলীগ নেতা অসীম দেওয়ানের বাবা ফকরুল দেওয়ান  মৃত্যুবরণ করেছেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  আজ রবিবার জোহরের নামাজ বাদ কাউনিয়া মানিক মিয়া বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বগুড়া রোড মুসলিম গোরস্থানে দাফন করা হয়। ফকরুল দেওয়ানের মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করেছেন বরিশাল জেলা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের সভাপতি ও বরিশাল মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি খান মোঃ হাবিব ও সাধারণ সম্পাদক শেখ  আব্দুল জব্বারসহ সকল নেতৃবৃন্দ। এছাড়াও তার রুহের মাগফেরাত কামনা করেছেন পোর্ট রোড বাজারের  কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব