বাকেরগঞ্জে জমিজমা বিরোধের জেরে দিনমজুরকে কোপনোর অভিযোগ 

আপডেট: April 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার:: বাকেরগঞ্জে পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে এক দিনমজুরকে কোপনোর অভিযোগ পাওয়া গেছে।  গতকাল শুক্রবার রাত এগারোটার দিকে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহত দিনমজুর মজিবর ফকিরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মজিবর ওই গ্রামের মৃত মদন আলী ফকিরের ছেলে। হাসপাতালে আহত অবস্থায় মজিবর ফকির বলেন,পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে আমাকে রাতের আধারে অপহরণ করে নিয়ে যায় প্রতিপক্ষ। মুন্সিবাড়ি নামক স্থানে নিয়ে গিয়ে প্রতিপক্ষ রহিম হাওলাদার, ইলিয়াস হাওলাদার,ইউনুস হাওলাদার, আরিফ হাওলাদার, মিলন হাওলাদার,ছন্দু হাওলাদার, হিরু মুন্সি ও মনির হাওলাদারসহ কতিপয় যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেনের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। ব্যাবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব