মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে  ষড়যন্ত্র ! 

আপডেট: April 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:::বরিশাল নগরীর “জামে মসজিদুল আকসা” মসজিদের সেক্রেটারি আব্দুর রাজ্জাক যখন গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তখন ভবিষ্যৎ চিন্তাভাবনা সামনে রেখে তাকে নাটকীয়ভাবে সম্মানহানির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। মিথ্যা কথা রটিয়ে ও অপপ্রচার চালিয়ে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামে মসজিদুল আকসার সাধারণ মুসল্লীরা ও স্থানীয় মানুষ। তারা বলছেন, এলাকার একজন সৎ, পরিচ্ছন্ন, গণমানুষের এই মানুষটিকে মিথ্যা মাদক ব্যবসায় জড়ানোর চেষ্টা করা হলে তার পরিণতি হবে ভয়াবহ।

মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ  কোনোভাবেই এটা মেনে নেবে না। ষড়যন্ত্র করে তাকে মসজিদ কমিটির সেক্রেটারি পদ থেকে সরানো যাবে না। এ ধরনের ষড়যন্ত্র থেকে সরে এসে প্রতিপক্ষকে সুষ্ঠু ইসলামিক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন তারা। জানা যায়,স্থানীয় মাদক ব্যবসায়ীরা মসজিদের সামনেই মাদক বেচা-কেনা করতো। মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুর রাজ্জাক স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে এসব মাদক ব্যবসায়ীদের দমন করেছেন।‘উক্ত ঘটনা মাদক কারবারিরা ভিন্নখাতে প্রবাহিত করতে আব্দুর রাজ্জাককে নিয়ে ষড়যন্ত্র করে বিভিন্ন নামে ফেইসবুক একাউন্ট ও দু’একটা পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এদিকে মিথ্যা তথ্যের ভিত্তিতে অপপ্রচার করা হয়েছে বলে দাবি করেছেন বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ রোকেয়া আজীম সড়কে অবস্থিত “জামে মসজিদুল আকসা” মসজিদের সেক্রেটারি আব্দুর রাজ্জাক।মসজিদ কমিটির সেক্রেটারি ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন, মাদক কারবারিরা ও স্থানীয় রাজনৈতিক ষড়যন্ত্র আমার পিছু ছাড়ছে না। ষড়যন্ত্র করে প্রতিপক্ষ আমাকে মাদক ব্যবসায় জড়িত রয়েছি, এমন মিথ্যা অপবাদ দিচ্ছে। এর আগে আমাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টাও করেছে প্রতিপক্ষ। আমি বিগত তিনবছর যাবত মসজিদ কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব পালনের সময় মসজিদের ব্যপক উন্নয়ন হয়েছে। একটি ভূমিদস্যু চক্র মসজিদের জমি দখল করে তা অবৈধভাবে বিক্রি করারও অপপ্রয়াস চালিয়েছে। কিন্তু আমি এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে তা রুখে দিয়েছি। মসজিদের স্টল এর ভাড়ার টাকা দিয়ে মসজিদের উন্নয়ন করেছি এবং আমার নিজস্ব অর্থায়নে এলাকার গরিব অসহায় মানুষকে সবসময়  আর্থিক সাহায্য করে যাচ্ছি ও এলাকার সামাজিক  ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি।যতদিন বেঁচে থাকবো এলাকার ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব