ভাটিখানায় ধারালো খুর দিয়ে যুবককে কোপানোর অভিযোগ 

আপডেট: May 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভাটিখানায় ধারালো খুর দিয়ে যুবককে কোপানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার::: বরিশাল নগরীতে স্ত্রী’কে ইভটিজিং করার প্রতিবাদে স্বামীকে কুপিয়েছে বখাটেরা। গত মঙ্গলবার দুপুর একটার দিকে নগরের ভাটিখানা আবগারি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত রুম্মান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  রুম্মানের স্ত্রী হালিমা আক্তার লিমা বলেন, ‘আমি আমার বাসার সামনে থেকে পায়ে হেঁটে যাচ্ছিলাম। এসময়ে স্থানীয় বখাটে ও মাদকসেবি জাহিদ, আলকাস ও বেল্লালসহ ৪/৫ জন যুবক আমাকে বিরক্ত করে। ঘটনাস্থলে আমার স্বামী উপস্থিত হয়ে  বিরক্ত করার প্রতিবাদ করলে তাকে ধারালো খুর দিয়ে কুপিয়ে জখম করে। হাসপাতালে আহত অবস্থায় রফিকুল ইসলাম রুম্মান বলেন, আমার ওপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব