গলাচিপায় জমিজমা বিরোধের জেরে একই পরিবারের ৬ জনকে কোপনোর অভিযোগ 

আপডেট: May 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টফ রিপোর্টার::জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন হাশেম হাওলাদারের ছেলে মিলন হাওলাদার, তার স্ত্রী লিপি বেগম,লিটন ফকির ও তার স্ত্রী সোনিয়া আক্তার,শাহালম ফকিরের স্ত্রী  পিয়ারা বেগম ও তার ছেলে আরমান ফকির। হাসপাতালে আহত অবস্থায় পিয়ারা বেগম বলেন, জমিজমা বিরোধের জের ধরে একই গ্রামের স্কুল শিক্ষক কালাম হাওলাদার, আবুল হোসেন,নাসির,নজরুল, সবুজ,মামুন,সাজনা বেগম, কুলসুম,নাসিমাসহ ৪/৫ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এদিকে আহত মিলন হাওলাদার বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব