রাঙ্গাবালীতে সেলুন ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ 

আপডেট: August 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার::পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে কার্তিক চন্দ্র শীল নামে এক সেলুন ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও সেলুন ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ।

 

গত সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইসদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময়ে আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে ওই সেলুন ব্যবসায়ির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে গতকাল বুধবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। কোরালিয়া গ্রামের মৃত বিপিন চন্দ্র শীলের ছেলে কার্তিক চন্দ্র শীল বলেন, পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে একই গ্রামের মোতালেব হাওলাদার, তার ছেলে লিমন হাওলাদার, রিপন হাওলাদার, সিরাজ হাওলাদার ও তার ছেলে বাইতুল হাওলাদার, নিপু হাওলাদার, মুকুন্দ শীলের ছেলে দিলীপ শীল ও নীরাঞ্জন শীল,মৃত নগেন শীলের ছেলে বিমল শীল সহ ৭/৮ জন লোহার রড দিয়ে আমাকে পেটায়। এসময়ে আমার মাথায় আঘাত লাগলে আমি মাটিতে লুটিয়ে পরি। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

আহতের স্ত্রী সাধনা রানী শীল বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরাও তাদের বিরুদ্ধে জমিজমা বিরোধ নিয়ে বিগত দিনে মামলা দায়ের করেছি। যে কারনে আমার স্বামীর ওপর হামলা করা হয়। এমনকি আমার স্বামীর সেলুন ভাংচুর ও লুটপাট করেছে তারা। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। সাধনা রানী শীল বলেন, স্বামীর চিকিৎসা শেষে আমরা আদালতে মামলা দায়ের করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব