ধামরাইয়ের সাবরেজিস্ট্রার মঞ্জু বরগুনার কারাগারে! 

আপডেট: September 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 

রিপোর্ট,শিকদার মাহবুব:: প্রতিপক্ষের দায়ের করা মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার কার্যালয়ের অধীনস্থ ধামরাই সাবরেজিস্ট্রার মঞ্জুরুল আহসান মোল্লাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ১লা সেপ্টেম্বর (রবিবার) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রাসেল মজুমদার আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন। এসময় বাদিনী মোসম্মৎ কমলা আক্তার আদালতে উপস্থিত ছিলেন।

 

বাদিনী কমলা বরগুনা জেলার বামনা উপজেলার শিংড়াবুনিয়া গ্রামের মোঃ স্বপন বেপারীর স্ত্রী। বাদিনী মোসম্মৎ কমলা আক্তার বলেন, ২০২২ সালের ২৪ ডিসেম্বর আমার পরিবারের ওপর হামলা চালায় শিংড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল আহসান মোল্লা ও তার সাঙ্গপাঙ্গরা।

 

তাছাড়া মঞ্জু কর্মের সুবাদে ধামরাইতে সাবরেজিস্ট্রার পদে কর্মরত রয়েছে। এদিকে বাদীপক্ষের আইনজীবী মোঃ মাসুদ খান বলেন,”সাবরেজিস্ট্রার মঞ্জরুল আহসান মোল্লার জামিন আবেদন বাতিল করে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। “

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব