আপডেট: November 4, 2024
দেশের ১০ ইউনিটে কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ঢাকা মহানগর উত্তরসহ চারটি মহানগর কমিটি দিয়েছে বিএনপি। এ ছাড়া ছয় জেলায় কমিটি দেওয়া হয়েছে।
এগুলোর মধ্যে কোথাও পূর্ণাঙ্গ, কোথাও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মহানগর কমিটিগুলো হলো ঢাকা মহানগর উত্তর আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি।






