হাতিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট: December 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক
নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার চরে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতারকৃত আসামি হলেন মো. বাবুল (৩৮) ওরফে বাবুল কামার।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে অস্ত্রসহ মো. বাবুলকে গ্রেফতার করে র‍্যাব। সে হাতিয়ার হরনী ইউনিয়নের নবীনগর গ্রামের মো.আবুল বাসারের ছেলে।
পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ১ নং হরনী ইউনিয়ন থেকে অস্ত্রসহ সন্ত্রাসী বাবুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি পাইপগান, ১০টি কিরিচ, ২০টি রকেট প্যারাসুট প্লেয়ার জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব