আপডেট: November 23, 2024
আন্তর্জাতিক ডেস্ক
মেয়েকে দিন দিন সুন্দর হতে দেখে সন্দেহ হয় বাবার। তিনি খেয়াল করে দেখেন, বাবা-মা কারও সঙ্গেই মেয়ের চেহারার মিল নেই। পরে গোপনে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হন যে, ওই মেয়ের বাবা তিনি নন। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। একপর্যায়ে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে। ভিয়েতনামের হো চি মিন শহরে ঘটেছে এ ঘটনা।
Advertisement: 0:02
Close PlayerUnibots.com
তবে ঘটনার শেষ এখানেই নয়। স্বামীর এই অভিযোগ অস্বীকার করে বাড়ি ছেড়ে চলে যান মেয়ের মা। তার নাম হং ও মেয়ের নাম ল্যাং। বাবার নাম প্রকাশ করা হয়নি। শহর ছেড়ে মেয়েকে নতুন স্কুলে ভর্তি করেন হ্যাং। কিন্তু সেখানে আরও চমক অপেক্ষা করছিল তার জন্য।
সেই স্কুলে নতুন এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয় ল্যাংয়ের। তাদের দুজনের জন্মসাল ও দিনও এক ছিল। তাই বন্ধুত্বও হয় গাঢ়। জন্মদিনে দুজনের জন্য অনুষ্ঠান করেন মেয়ের মা। আর সেখানেই ল্যাংকে দেখে বিস্মিত হয়ে যান তিনি। একদম নিজের কিশোর বয়সের ছাপ দেখতে পান ল্যাংয়ের মাঝে। পরে তিনি ল্যাংয়ের মার সঙ্গে যোগাযোগ করেন এবং জন্ম সম্পর্কে বিস্তারিত জানতে চান।
আলোচনায় বেরিয়ে আসে যে, দুজন মেয়েই একই সময়ে একই হাসপাতালে জন্ম নেয়। নার্সদের ভুলে তারা ভুল বাবা-মার কাছে পৌঁছায় আর সেখানেই বড় হতে থাকে। বিষয়টি জানার পর ল্যাংয়ের বাবাও আবার পরিবারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, এখন দুই পরিবারই একসঙ্গে সময় কাটায়। তবে মেয়েদের বিষয়টি জানাননি তারা। উপযুক্ত সময়ে সবকিছু জানানোর পরিকল্পনা তাদের।
ভিয়েতনাম
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ভিয়েতনামে বার্ড ফ্লুতে মারা গেল ৪৭টি বাঘ
আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম
Image not found
ভিয়েতনামে চিরিয়াখানায় এইচ৫এন১ বা বার্ড ফ্লু ভাইরাসের প্রকোপে অন্তত ৪৭টি বাঘ মারা গেছে। এ ছাড়া তিনটি সিংহ ও একটি কালোচিতারও মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির দুটি চিড়িয়াখানায় বার্ড ফ্লু প্রকোপে দেখা দিয়েছে। বার্ড ফ্লুর এই প্রাদুর্ভাবটি হো চি মিন সিটির কাছাকাছি ভুয়েন সোয়াই চিড়িয়াখানা এবং লং আন প্রদেশের মাই কুইনহ সাফারি পার্কে ঘটেছে। সেখানকার প্রাণীগুলো সম্ভবত বার্ড ফ্লু সংক্রমিত মুরগির মাংস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।
ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইতিমধ্যে তারা দুটি মৃত বাঘের থেকে নমুনা সংগ্রহ করেছে। তারা মুরগির উৎসও খুঁজে বের করার চেষ্টা করছেন।
এইচ৫এন১ ভাইরাস মূলত প্রাণীদের সংক্রমিত করে। তবে সংক্রমিত পাখি বা তাদের দূষিত পরিবেশের সংস্পর্শে আসা মানুষও এতে আক্রান্ত হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে জানানো হয়েছে, বার্ড ফ্লু প্রাদুর্ভাব ঘটছে এমন অঞ্চলে কাঁচা বা অপর্যাপ্ত রান্না করা মাংস এবং ডিম খাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।






