বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ: নিহত ৩

আপডেট: November 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

্অনলাইন ডেস্ক::
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছেন। আজ রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর পক্ষে সহকারী পরিচালক রাশেদুল আলম খানের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফের গোপন আস্তানা সন্ধান পায়। সেখানে অভিযান চালালে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের তিন সন্ত্রাসী নিহত হন। অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারে এই অভিযান এখনো চলছে বলে আইএসপিআর জানিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব