আপডেট: December 3, 2024
স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)
বরিশাল জেলা শাখার সহসভাপতি পরিমল দেবনাথের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার কর্মময় জীবনের উপর আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাত নয়টায় বাজুস বরিশাল জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাজুস বরিশাল জেলা ও বিভাগের সভাপতি শেখ মোঃ মুসা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাজুস বরিশাল জেলা ও বিভাগের নেতৃবৃন্দ।
এসময়ে সংগঠনের নেতৃবৃন্দ পরিমল দেবনাথের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তার কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনাও করা হয়। পাশাপাশি শোকসভায় তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।






