লঞ্চঘাটে কিশোর গ্যাং গ্রুপের মধ্যে কোপাকুপির ঘটনায় আহত ১,অস্ত্র উদ্ধার

আপডেট: December 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

#শিকদার মাহাবুব
বরিশাল নগরের কিশোর গ্যাং গ্রুপের মধ্যে কোপাকুপির ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত আটটার দিকে নগরের ললঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময়ে কিশোর গ্যাংয়ের সদস্য মুন্না আহত হয়। মুন্না নগরের কেডিসি বস্তির বাসিন্দা মনিরের ছেলে। মুন্নাকে কুপিয়ে পালানোর সময়ে কিশোর গ্যাংয়ের অপর দুই সদস্য সোহেল ও মিরাজকে গণধোলাই দেয় স্থানীয়রা। এসময়ে তাদের কাছে একটি ধারালো ছুরি পাওয়া যায়। পরে কিশোর গ্যাংয়ের দুই সদস্য সোহেল ও মিরাজকে রশি দিয়ে বেধে রাখে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে কিশোর গ্যাংয়ের সদস্যদের তাদের হাতে সোপর্দ করা হয়। মুন্না ও সোহেল বাংলাবাজার এলাকার বাসিন্দা।
অন্যদিকে জিসান নামে কিশোর গ্যাংয়ের আরেক সদস্য ঘটনাস্থল থেকে পালিয়েছে। জিসান নগরের ভাটিখানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Write to Sikder Mahabub
Aa

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব