বিয়েবাড়ি যাওয়ার আগে তৈরি হতে সময় নেন জয়া বচ্চন? তখন কোন কৌশল প্রয়োগ করেন অমিতাভ?

আপডেট: September 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 

বিনোদন ডেস্ক:::
‘কৌন বনেগা ক্রো়ড়পতি’ নিয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন। একটি পর্বে অমিতাভের কাছে এক প্রতিযোগী জানতে চান, কোনও বিয়েবাড়ি বা অনুষ্ঠানে যাওয়ার সময়ে স্ত্রী তৈরি হতে দেরি করলে তিনি কী করেন? বিয়েবাড়ি হোক বা অন্য কোনও অনুষ্ঠান, সময়মতো পৌঁছনো নিয়ে অনেক দম্পতির মধ্যেই কমবেশি টানাপড়েন দেখা যায়। অমিতাভ বচ্চনও তার ব্যতিক্রম নন। তবে স্ত্রী জয়া বচ্চনকে সময়মতো তৈরি করানোর জন্য তাঁর কাছে রয়েছে বেশ মজার এক কৌশল।

‘কৌন বনেগা ক্রো়ড়পতি’ নিয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন। একটি পর্বে অমিতাভের কাছে এক প্রতিযোগী জানতে চান, কোনও বিয়েবাড়ি বা অনুষ্ঠানে যাওয়ার সময়ে স্ত্রী তৈরি হতে দেরি করলে তিনি কী করেন? তাঁকে কি কখনও অপেক্ষা করতে হয়? প্রশ্নের উত্তরে অমিতাভ জানান, তাঁর কাছে নাকি একটি কৌশল রয়েছে। আসল সময় যা তার চেয়ে এক ঘণ্টা সময় এগিয়ে স্ত্রীকে নাকি তিনি বলেন। অমিতাভের কথায়, “যখনই কোথাও যাওয়ার থাকে, একটা সময় ঠিক করা হয়। আমি ওঁকে তার এক ঘণ্টা আগের সময়টা বলি। সেই মতো তিনি তৈরি হতে শুরু করেন।”

উদাহরণ দিতে গিয়ে অমিতাভ বলেন, “ধরুন, বিয়েবাড়িতে যাওয়ার সময় সন্ধ্যা ৬টা। আমি ওঁকে বলি, ৫টার সময় বেরোতে হবে। ফলে তিনি সাড়ে তিনটে-চারটের মধ্যে তৈরি হওয়া শুরু করেন এবং শেষ পর্যন্ত আমরা ঠিক সময়েই পৌঁছে যাই।”

জয়ার সঙ্গে কৌশল করেন অমিতাভ!
জয়ার সঙ্গে কৌশল করেন অমিতাভ! ছবি: সংগৃহীত।

অমিতাভের এই মজার স্বীকারোক্তি শুনে দর্শকের মধ্যে হাসির রোল ওঠে। সমাজমাধ্যমে ওই পর্বের ঝলক প্রকাশ পেতেই সেখানেও অনুরাগীরা হাসিতে মাতেন। এক অনুরাগীর মতে, দীর্ঘ দাম্পত্যে এমন ছোটখাটো কৌশলই যে অনেক সময় হাসির মুহূর্ত হয়ে ওঠে, অমিতাভের কথা তারই ইঙ্গিত দেয়।

আরও পড়ুন:
test
হলিউড তারকার সঙ্গে কাজ়ীর তুলনা! কাশ্মীরি গায়কের ভূয়সী প্রশংসা করলেন সলমন খান
test
মাসাবার কাছে একাধিকবার ক্ষমা চেয়েছেন নীনা গুপ্ত! মেয়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন তিনি?
Advertisement

এ দিকে কিছু দিন আগেই ‘কেবিসি’ সঞ্চালনা নিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন অমিতাভ। ব্যক্তিগত জীবনের গভীর কষ্টের কথা নিয়ে প্রতিযোগীরা যখন অনুষ্ঠানে আসেন, তখন তাঁদের গল্প শুনে আবেগ সামলে অনুষ্ঠান সঞ্চালনা করা কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছিলেন তিনি। এমন পরিস্থিতিকে সামনে রেখে অবসর নেওয়ার ইচ্ছার কথাও লিখেছিলেন বর্ষীয়ান অভিনেতা।

Advertisement

নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, “কিছু প্রতিযোগী এমন গভীর ব্যক্তিগত গল্প নিয়ে আসেন যে তাঁদের জন্য আমাদের অনুভূতিগুলো সামলে অনুষ্ঠান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।” শেষে অবসরের ইচ্ছার কথা জানিয়ে তাঁর মন্তব্য, “আমি এখন অবসর নিতে চাই। অনেক দেরি হয়ে গিয়েছে।” তবে এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি অমিতাভ।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহাবুব