আপডেট: December 12, 2021
অনলাইন ডেস্ক
অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধার ও দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তির সংগ্রাম হোক বাংলাদেশ জাতীয়তবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অঙ্গিকার এই শ্লোগান নিয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বরিশালে পালিত হয়েছে কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ রোববার (১২) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর সদররোডস্থ টাউনহল সংলগ্ম জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা (দক্ষিণ) কৃষকদল আহবায়ক এইচ.এম মহসিন আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তি যোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা কৃষকদল সদস্য সচিব সফিউল আলম সাফরুল,বরিশাল উত্তর জেলা কৃষকদল আহবায়ক নলী মোঃ জামাল হোসেন,জেলা যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,মোঃ আল-আমিন,মোঃ সবুর খান।
এখানে আরো বক্তব্য রাখেন ফায়জুল হক রাঢ়ি,,মাসুম বিল্লাহ,মোঃ সেলিম সরদার,মোঃ জাহাঙ্গির বিশ্বাস,মোঃ মোজাম্মেল হাওলাদার,মোঃ লিটন,মোঃ রুবেল ও মোঃ স্বপন মল্লিক প্রমুখ। পরে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও শারিরীক সুস্থ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
এর পূর্বে দলীয় নেতা কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্ধোধন করেন।






