আপডেট: December 12, 2021
অনলাইন ডেস্ক
বরিশাল নগরীর বিসিসি নয় নং ওয়ার্ড রসুলপুরে পূর্ণবাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধ করা সহ ক্ষতিগ্রস্থদের ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরারবর স্বারকলিপি প্রদান করেছে রসুলপুর এলাকাবাসী। আজ রোববার (১২) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে রসুলপুর এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেন তারা। সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের মহানগর সভাপতি জোহরা রেখার সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।
স্বারকলিপি সূত্রে জানা গেছে ২০০৩ সাল থেকে রসুলপুর চরে প্রায় ৭শত ঘড়ে ১৬শত বিসিসি ভোটার ৪ সহ¯্রাধিক মানুষ বসবাস করে আসছে।
এখানে ৭শত গড়ে বিসিসি হোল্ডিং ট্রাক্স বিসিসিতে যথারিতি পরিশোধ করা হয়। এছাড়া রসুলপুরে আরো রয়েছে ১টি সরকারী প্রার্থিিমক বিদ্যালয়, ৫টি মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
চলতি বছরের নভেম্বর মাস থেকে কোষ্টগার্ড উক্ত এলাকায় রাস্তার দু’পাশ থেকে জায়গা নেয়ার পাঁয়তারা করা সহ জমি দখলের উদ্যেশে তারা পিলার বসিয়েছে।
এছাড়া কোষ্টগার্ড জমির সিমানা পিলার বসাতে গিয়ে প্রায় ৬০ এর অধিক পরিবারের ঘড় বাষতিগ্রস্থ সহ ভেঙ্গে ফেলতে হয়েছে অন্যথায় তাদের ১৪ বছরের ভয় দেখানো হয়।
এসময় তারা বলেন বিসিসি হোল্ডিং ট্রাক্স দেওয়া জমি থেকে উচ্ছেদের জন্য কোষ্টগার্ড ও জেলা প্রশাসক দপ্তরে থেকে কোন প্রকার অগ্রিম নোটিশ দেওয়া হয়নি।
তাই আমাদের পূর্ণবাসন ছাড়া জমি থেকে উচ্ছেদ অভিযান বন্ধ করার পূর্বে এসকল বাসিন্দাদের পূর্নবাসন করার জন্য সরকারের প্রতি দাবী জানান।
এসময় আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক ইমরান হাবীব রুমন,রুমা বেগম,সেলিনা বেগম,শহিদুল ইসলাম,মোশারেফ হোসেন,লিনা বেগম ও মাফিয়া বেগম। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক দপ্তরে স্বারক লিপি প্রদান করেন।






