ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা

আপডেট: December 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক
ভারতে ফের বাড়লো ওমিক্রন আক্রান্তের সংখ্যা। শনিবার পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৩৩। রবিবার তা বেড়ে হয়েছে ৩৫। নতুন করে দু’জনের শরীরের ওমিক্রন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এদের একজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, একজন চণ্ডীগড়ের বাসিন্দা।

একজনের বয়স ৩৪ বছর, যিনি আয়ারল্যান্ড থেকে মুম্বাই হয়ে ভাইজগে এসেছিলেন। গত ২৭ নভেম্বর তার করোনা সংক্রমণ ধরা পড়ে। দ্রুত তার লালারস জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠান হয়। ওমিক্রন সংক্রমণ তার ধরা পড়ে।
অন্ধ্রপ্রদেশে এটিই প্রথম ওমিক্রন সংক্রমণের ঘটনা। এখনও পর্যন্ত সে রাজ্যে ১৫ জন বিদেশ ফেরত যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এদের সকলের নমুনাই পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

অন্ধ্রপ্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনও রকম গুজবে বিশ্বাস না করতে। বরং স্বাস্থ্যবিধি মেনে চলতে যাতে সংক্রমণ রোধ করা যায়।

অন্যদিকে চণ্ডীগড়ে এক ২০ বছরের ব্যক্তির শরীরে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। ইতালি থেকে তিনি ফিরেছিলেন ২২ নভেম্বর। ডিসেম্বরের ১১ তারিখে তার শরীরে করোনা ধরা পড়ে। তারপর পরীক্ষা করে দেখা যায়, তার শরীরে ওমিক্রন প্রজাতি আক্রমণ করেছে।-নিউজ এইট্টিন

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব