ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বরিশাল র‌্যাব কার্যালয়ে অভিযোগ

আপডেট: December 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

শিকদার মাহাবুব
চা বিক্রেতার চোখ তুলে নেওয়ার হুমকী দেওয়ায় মঠবাড়ীয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক ফয়সালের বিরুদ্ধে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) সদর দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ দেন মঠবাড়ীয়া উপজেলার ধানীসাফা গ্রামের চায়ের দোকানদার সাদেকুর রহমান মামুন। মামুন ধানীসাফা গ্রামের লুৎফর রহমান হাওলাদারের ছেলে। লিখিত অভিযোগে বলা হয় সম্প্রতি ধানীসাফা গ্রামের কিশোর গ্যাংয়ের সদস্য রফিকুল ইসলাম ও কাইয়ুম আলকাতরা দিয়ে জন্মদিন পালন করে। আলকাতরা গায়ে মেখে রফিকুল ও কাইয়ুম মামুনের চায়ের দোকানের সামনে ঘোরাঘুরি করে। এমনকি দোকানদার মামুনের শরীরে আলকাতরা মেখে দিবে বলে বিরক্ত করতে থাকে। এর প্রতিবাদ করলে মামুনের ওপর ক্ষিপ্ত হয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। কিশোর গ্যাংয়ের সদস্যরা ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক ফয়সালের অনুসারী। যে কারনে চা বিক্রেতা মামুনকে জোড়পূর্বক ধানীসাফা বাজারে তুলে নিয়ে যায় ফয়সাল ও তার অনুসারীরা। এসময় মামুনকে অকথ্য ভাষায় গালাগাল করে ফয়সাল ও তার লোকজন। এমনকি চা বিক্রেতা মামুনের চোখ উপড়ে ফেলার হুমকী দেয় ফয়সাল। ছাত্রলীগ নেতা ফয়সালের বিরুদ্ধে মঠবাড়ীয়া থানায়ও লিখিত অভিযোগ করেছে মামুন। চা বিক্রেতা মামুন বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আইনী সহায়তা কামনা করছি। এদিকে জানা গেছে, ছাত্রলীগ নেতা মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মঠবাড়ীয়া থানায়। তবে এ বিষয়ে কথা বলার জন্য ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এদিকে বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তরের পরিচালকের অতিরিক্ত ডিআইজি জানান, আমরা অভিযোগ গ্রহনের পর তদন্ত করি। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব