বরিশালে বিয়ে বাড়িতে বিদ্যুৎপৃষ্ঠে এক শিশু আহত

আপডেট: December 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরের শিশুপার্ক কলোনীর বিয়ে বাড়িতে বিদ্যুৎপৃষ্ঠে এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ রবিবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম রাব্বি। নগরের গগন গলির বাসিন্দা মোঃ সাহিনের ছেলে সে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল এগারোটার দিকে শিশুপার্ক কলোনীর একটি বিয়ে বাড়িতে আলোকসজ্জার বিদ্যুৎ লাইন সংযোগের কাজ করছিলো রাব্বি। এসময়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয় রাব্বি। এদিকে জানা গেছে,সম্প্রতি রাব্বির মায়ের মৃত্যু হয়। যে কারনে রাব্বির বাবা সাহিন মিয়া অন্যত্র বিয়ে করেন। সংসারে অভাবের তাড়নায় রাব্বি স্থানীয় আলোকসজ্জার দোকানদার জনির কাছে চাকুরি নেয়। শিশুশ্রম আইন ভঙ্গ করে দোকানদার জনিও রাব্বিকে কাজ করার সুযোগ দেয়। আর আলোকসজ্জার দোকানদার জনির নির্দেশে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় রাব্বি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব