আপডেট: December 26, 2021
নিজস্ব প্রতিবেদক :
নারিকেল গাছ থেকে মাথার ওপর নারিকেল পড়ে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সারে নয়টার দিকে কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশুর নাম ঈসা (১৪ মাস)। ঈসা আমুয়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে। জানা গেছে, শিশু ঈসার পরিবারের কোন এক সদস্য আজ রবিবার সকাল সারে নয়টার দিকে নারিকেল গাছ থেকে নারিকেল পারতেছিলো। এসময়ে গাছ থেকে ঈসার মাথার ওপর নারিকেল পড়লে গুরুতর আহত হয়। ঈসাকে উদ্ধার করে আজ সকাল এগারোটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু আজ বিকেল সোয়া পাচটায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ঈসার মৃত্যু হয়। শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, মৃত ওই শিশুর লাশ মর্গে রয়েছে।






