স্বানাপ শেবামেক হাসপাতাল শাখার সহায়তায় অগ্নিদগ্ধ রোগীদের মাঝে বিরিয়ানি বিতরণ

আপডেট: December 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুশরত পলি:
স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতাল শাখার সহায়তায় ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধ রোগীদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে শেবামেক হাসপাতালের অস্থায়ী বার্ন ইউনিটে চিকিৎসাধীন অসহায় রোগীদের মাঝে এ বিরিয়ানি খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেবামেক হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট সেলিনা আক্তার, বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি শিকদার মাহাবুব, কার্যকরী সদস্য বিপ্লব আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব, স্বানাপ শেবামেক হাসপাতাল শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সহসভাপতি জেসমিন আক্তার,সাধারন সম্পাদক শাহিনা আক্তার,সহসাধারন সম্পাদক কবিতা বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক লিংকন দত্ত,সহ সাংগঠনিক সম্পাদক জোৎ¯œা আক্তার,কোষাধ্যক্ষ সুমনা আক্তার, প্রচার সম্পাদক মোঃ মহসিন ও সহপ্রচার সম্পাদক ওয়ালিদ হোসেন প্রমুখ। এসময়ে নার্সিং সুপারিনটেনডেন্ট সেলিনা আক্তার বলেন, ‘ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধ রোগীদের শুরু থেকেই আমারা তাদেরকে সেবা দিয়ে আসছি। আমাদের কাজই হল ২৪ ঘন্টা সকল রোগীদের সেবা করা। পাশাপাশি স্বজনহারা এসব রোগীদের কিছুটা খাদ্য সহায়তা দিয়ে আমরাও তাদের দুঃখ ভাগ করে নিতে শিখেছি’। অন্যদিকে স্বানাপ শেবামেক হাসপাতাল শাখার সভাপতি ও নার্সিং অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,‘ সংগঠনের নেতা হিসেবে নয়;নার্সিং অফিসার হিসেবে সর্বদা তাদের পাশে থাকতে চাই। কারণ হারিয়ে যাওয়া স্বজনদের-তো আমরা ফিরিয়ে দিতে পারবো না। তবু পাশে থেকে তাদেরকে কিছুটা শান্তনা দিতে চাই’।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব