সরকারি উত্তর শিশু পরিবারের ছাত্রী গুরুতর আহত

আপডেট: January 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
সমাজসেবা দিবস উপলক্ষ্যে পানি দিয়ে ফ্লোর পরিষ্কার করার সময় পা পিছলে সরকারি উত্তর শিশু পরিবারের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ (শনিবার) বেলা বারোটার দিকে বরিশাল নগরের আমতলার মোড়ে অবস্থিত সরকারি উত্তর শিশু পরিবারে এ ঘটনা ঘটে। আহত শিশু বানিচা(১৫) কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বানিচা আক্তার বলেন, ‘সমাজসেবা দিবস উপলক্ষ্যে পানি দিয়ে ফ্লোর পরিষ্কার করার সময় আমি পা পিছলে পরে যাই। এসময়ে মাথায় গুরুতর আঘাত লাগলে আমার মাথা ফেটে যায়। একপর্যায়ে আমি অচেতন হয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বারান্দায় চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছি’। বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হলে সরকারি উত্তর শিশু পরিবারের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফারজানা রহমান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে মেয়েদের দিয়ে কোনরকম কাজ করানো হয় না। তবে সমাজসেবা দিবস উপলক্ষ্যে পানি দিয়ে ফ্লোর পরিষ্কার করার সময় কিছুটা পানি ফ্লোরে পড়েছিল। এসময় পা পিছলে বানিছা আক্তার পড়ে গিয়ে ব্যাথা পায়। অন্যদিকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ বলেন, ‘আগামীকাল (২ জানুয়ারী) আমাদের প্রোগ্রাম রয়েছে। দয়া করে এ বিষয়টি নিয়ে রিপোর্ট লিখবেন না’।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব