জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

আপডেট: January 3, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক

জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করেছে প্রতিপক্ষ। গতকাল রবিবার (২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটায় মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের চাকরখালি গ্রামে ও বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের মৃত চান মল্লিকের ছেলে মনির মল্লিক,ইতি আক্তার ও নাজমা বেগম। হামলার বিষয়ে আহত মনির মল্লিক বলেন, গতকাল রবিবার (২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটায় মির্জাগঞ্জ উপজেলার চাকরখালি গ্রামের একটি সেলুনে আমি সেভ হচ্ছিলাম। এসময়ে জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে প্রতিপক্ষ। হামলার সময় আমাকে বাচাতে আমার পরিবারের পুরুষ সদস্যরা চাকরখালি বাজারে আসে। এ সুযোগে প্রতিপক্ষ বসতঘরে প্রবেশ করে আমার ভাবি নাজমা বেগম ও ইতি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে। এদিকে মনিরের বড় ভাই বাদল মল্লিক জানান,হামলার ঘটনায় জড়িত স্থানীয় বাসিন্দা হায়দার মল্লিক,কামাল মল্লিক,স্বপন মৃধা,সামছের মল্লিক,ওমর ফারুক,সোহরাব মৃধা,হাসেম মল্লিকের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব